সময় কলকাতা ডেস্ক: পরকীয়া সম্পর্কের জের! মাকে নিয়ে ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ। অন্য যুবকের সঙ্গে সম্পর্কের কারণেই এমন ঘটনা বলে মনে করছে পরিবার। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের পারেয়ারহাট এলাকায়। পুলিশের দারস্থ স্বামী।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ময়নাগুড়ি থানার অন্তর্গত ১ নং সাপটিবাড়ি অঞ্চলের জাবরা মালি এলাকার এক যুবকের সাথে বিয়ে হয় যোগেশ রায়ের মেয়ে আলো রায়ের। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে। বিগত কয়েক বছর ধরে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন যোগেশ রায়। এই সময় তার স্ত্রী জ্যোৎস্নার সঙ্গে এক যুবকের আত্মীয়তা হয়। পরবর্তীতে ওই যুবকের সঙ্গে তার মেয়ে আলো রায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাড়িতে যোগেশ রায়ের মা শয্যাশায়ী বৃদ্ধাকে একা রেখে গত শনিবার আলো রায় তার মা জ্যোৎস্না রায়ের সঙ্গে কেনাকাটা করার নাম করে বাড়ি থেকে বের হন। তারপর থেকে দুজনেই উধাও বলে অভিযোগ। শাশুড়ি চক্রান্ত করে এ ঘটনা ঘটিয়েছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন আলো রায়ের স্বামী। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। মেয়ের সঙ্গে মায়ের এভাবে উধাও হয়ে যাওয়া সত্যিই পরকীয়া সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী