Home » কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত অভিনেত্রী

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত অভিনেত্রী

সময় কলকাতা ডেস্ক: কাশ্মীরের বুধগামে নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় অভিনেত্রীকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই অভিনেত্রীকে। আহত হয় তাঁর ১০ বছর বয়সী বোনপোও। ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে ভূস্বর্গে।

কাশ্মীরে বেশ জনপ্রিয় মুখ টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। টিকটক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু কী কারণে হঠাৎ জঙ্গিদের নিশানায় এলেন আমরিন তা স্পষ্ট জানা যায়নি।

মনে করা হচ্ছে, ইসলামিক ফতোয়া না মানার জন্যই তাঁকে টার্গেট করেছিল জঙ্গিরা। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, হামলাকারীরা লস্করের সদস্য ছিল। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জেহাদিরা দ্রুত ধরা পড়বে বলে আশাবাদী কাশ্মীর পুলিশ।

About Post Author