Home » অধ্যক্ষর চেয়ারে তৃণমূল বিধায়ক, টুইটারের পোস্ট ঘিরে কটাক্ষ বিজেপির

অধ্যক্ষর চেয়ারে তৃণমূল বিধায়ক, টুইটারের পোস্ট ঘিরে কটাক্ষ বিজেপির

সময় কলকাতা ডেস্কঃ অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক। পাশে সোফাতে বসে কলেজের অধ্যক্ষ। রাতারাতি ভাইরাল সেই ছবি। ছবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বিভিন্ন রাজনৈতিক মহলে। নদীয়ার শান্তিপুর কলেজের এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে । এই ছবিতে দেখা গিয়েছে শান্তিপুর কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আর পাশের একটি সোফাতে বসে রয়েছেন কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি অধ্যক্ষ নিজেই অনুরোধ করেছিলেন তার চেয়ারে বসার জন্য। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

দলীয় টুইটারে এই ছবি পোস্ট করে বিজেপির কটাক্ষ শান্তিপুর কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে ‘শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। যিনি শাসকদলের প্রতীকে শান্তিপুর থেকে নির্বাচিত।পাশের চেয়ারে বসে আছেন কলেজের অধ্যক্ষ। শাসক দল শিষ্টাচার জানেনা । শুধু রাজনীতিকরনই বোঝে। এই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে কার্যত এই ভাবে শাসকদলকে বিঁধেছেন বঙ্গ বিজেপি।

তবে শাসকদলের বিধায়ক ব্রজকিশোর বাবুর অবস্য দাবি বিশেষ এক কাজে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তিনি শান্তিপুর কলেজে যান। সেখানেই কলেজের অধ্যক্ষ তাঁকে অনুরোধ করেন তাঁর চেয়ারে বসবার জন্য। ব্রজকিশোর বাবু তার এই অনুরোধকে ফিরিয়ে দেয়। কিন্তু তারপরেও কলেজের অধ্যক্ষের অনুরোধে তিনি তাঁর চেয়ারে গিয়ে বসেন বলে জানান তিনি। পাশাপাশি  অধ্যক্ষের সাফাই, তাঁর ঘরের এসি মেশিনটি খারাপ, সেই জন্য তিনি বিধায়ককে তাঁর চেয়ারে বসতে অনুরোধ করেন , কারন তার চেয়ারের ওপরেই বৈদ্যুতিক পাখাটি ছিল।

তবে এ বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বিজেপিকে কটাক্ষ করে বলেন – দল নামটি তো বিজেপি। রাজনীতির বাইরে গিয়ে কদর্য ভাষায় কুৎসা অপপ্রচার করাই যাদের মূল কাজ বলে জানান তিনি।
শিক্ষাক্ষেত্রের শাসকদলের নাম জড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগেও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টির পেছনে শাসকদলের নাম উঠে এসেছে বহুবার। কিন্তু এইবার সেই তালিকায় উঠে এলো খোদ তৃণমূল বিধায়কের নাম।

About Post Author