সময় কলকাতা ডেস্কঃ ফের আন্তর্জাতিক সাহিত্যের দরবারে ভারতের মুকুটে পড়ানো হল আরও একটি পালক। ২০২২ সালের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী। তাঁর লেখা ‘ রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টুম্ব অফ স্যান্ড’ –এর জন্যই পুরস্কার পেয়েছেন তিনি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ৮০ বছর বয়সী এক নারী। প্রাথমিকভাবে উপন্যাসটি হিন্দিতে লেখা। পরে এটি ইংরেজিতে অনুবাদ হয়। বিশ্বের সাহিত্য দরবারে আরও একবার উজ্জ্বল হোল দেশের মুখ।
এর আগেও সলমান রুশদি থেকে শুরু করে অরুন্ধতী রায়, অরবিন্দ আদিগা, কিরণ দেশাই সহ একাধিক ভারতীয় আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। তবে গীতাঞ্জলির ক্ষেত্রে এই পুরস্কার প্রাপ্তির বৈশিষ্ট হল, এই প্রথম কোনও ভারতীয় সাহিত্যিক ইংরেজির বদলে অন্য ভাষায় লিখে পুরস্কার পেলেন। গীতাঞ্জলির লেখা উপন্যাসটির নাম ‘রেত সমাধি’।
গীতাঞ্জলি দিল্লির বাসিন্দা। তাঁর লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উত্তর ভারতের এক অশীতিপর বৃদ্ধা, যিনি দেশভাগের সময় পাকিস্তান থেকে ভারতে চলে আসেন। তবে পরবর্তীতে পরিবার ও সমাজের হাজার নিষেধ উপেক্ষা করেও সীমান্ত অতিক্রম করে নিজের ফেলা আসা জন্মভূমিকে একবার চাক্ষুষ করতে যান তিনি। আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়ে ৬৪ বছরের গীতাঞ্জলি মঞ্চে বলেন, ‘আমি অভিভূত। এত বড় পুরস্কার যে পাব, কখনও কল্পনাও করিনি।’
উল্লেখ্য, প্রতি বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওযা হয়। ইংরেজি ভাষায় লেখা বা অনুবাদ হওয়া উপন্যাসের ক্ষেত্রে এটি অত্যন্ত সম্মাননীয় একটি পুরস্কার।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
অজানা অলৌকিক রবীন্দ্রনাথ : গুরুদেবের প্রেতচর্চা