সময় কলকাতা ডেস্ক: এখনও দেশে দাপট দেখিয়ে চলেছে করোনা। সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দিল্লি ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
ভারতের পরিস্থিতি উদ্বেগজনক না হলেও উত্তর কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। সে দেশে একদিনে আক্রান্ত ৮৮ হাজারেরও বেশি। প্রায় প্রত্যেকেই উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। তবে নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৮৫ জন। তার মধ্যে দিল্লিতে আক্রান্ত ৪৪৫ জন এবং মহারাষ্ট্রে ৫৩৬ জন। ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৩০৮। সুস্থতার হার বেশ স্বস্তিদায়ক। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯ হাজার ৩৩৫ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে করোনা বিধিনিষেধ উঠে গেলেও যাতে এই সংক্রমণ আবার হাতের বাইরে চলে না যায় সেই কারণে সদা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?