সময় কলকাতা ডেস্ক: মাঝ আকাশ থেকে আচমকাই নিখোঁজ হয়ে গেল একটি বিমান। ঘটনাটি ঘটেছে নেপালে। জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানটি হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল অথরিটির সঙ্গে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে নেপাল সহ ভারত সরকারও। এক্ষেত্রে, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। ভারত সরকারও ইতিমধ্যে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, পোখরা থেকে জমসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি।মোট ২২জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে চার জন ভারতীয় এবং বাকিরা নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এ বিষয়ে স্পষ্ট ধারণা না মিললেও ইতিমধ্যে বিমান যাত্রীদের নিরাপত্তার জন্য উঠে পড়ে বসেছে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক। মুসতাং এবং পোখরাতে প্রাইভেট হেলিকপ্টার পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পাঠানো হয়েছে বলে খবর। তবে বিমানটির খোঁজ পাওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি।
এদিন, জমসনের ঘাসা নামক এলাকায় এদিন একটি বিকট শব্দ শোনা যায় বলে দাবি জমসন এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের।তবে সেটি বিমান দুর্ঘটনার শব্দ কিনা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে