Home » ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কোটি টাকা,কোথা থেকে আসছে এই টাকা ?

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কোটি টাকা,কোথা থেকে আসছে এই টাকা ?

সময় কলকাতা ডেস্কঃ উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার বাইগাছি নাংলা পাড়ার বাসিন্দা সুদীপ্ত হাজরা। পেশায় ওই দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। দেখে তো ভির্মি খাওয়ার যোগাড় সুদীপ্তর।সুদীপ্ত নিজেই জানান স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্রে অ্যাকাউন্ট রয়েছে তার। যেখানে তার জমানো কিছু টাকা রয়েছে। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ যুবকের। নিজের অ্যাকাউন্টে নিজের অজান্তেই ঢুকছে কোটি কোটি টাকা। সুদীপ্তর দাবি এ টাকা তার নয়। কি করে এল এত টাকা সে নিজেই জানেনা। এরপরেই তিনি হাবরা থানায় অভিযোগ জানান। তবে ইতিমধ্যেই যুবকের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হাবরা থানার পুলিশ।

পেশায় ওই দিন মজুর জানান দীর্ঘদিন ধরে তিনি মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। কোন বিশেষ কারণ বসত তিনি এ রাজ্যে ফিরে আসার পর কোনো রকমে দিনমজুরি করে দিন চলত তার। সুদীপ্ত জানান এদিন তিনি তার গ্রাহক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে। যা দেখে তড়িঘড়ি তিনি খবর দেন পুলিশে। তবে হাবরা থানার পুলিশ সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করেছে। তারপরই অ্যাকাউন্টটিকে ব্লক করে হাবরা থানার পুলিশ । তবে ওই যুবকের দাবি পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শেষ করুক। কারণ নিজের ব্যাংকের অ্যাকাউন্টটিকে দ্রুত সচল না করে দিলে তিনি টাকা তুলতে পারবেন না।

তবে এই ঘটনায় অনেকেই আতঙ্কিত এই ভেবে যে, যদি তাদেরও অ্যাকাউন্টে এই রকম ভাবে কোটি কোটি টাকা ঢুকতে থাকে তাহলে অযথা পুলিশি হয়রানি হবে এবং তারপরেই পুলিশ তাদেরও অ্যাকাউন্ট যদি ব্লক করে দেয় তাহলে তারা তাদের প্রয়োজনীয় টাকা তুলবেন কি করে !

About Post Author