সময় কলকাতা ডেস্কঃ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের চক্রান্তের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। সোমবার ক্যানিং থানা এবং বারুই জেলা পুলিশের যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদারকে গ্রেফতার করে পুলিশ।

সুত্র মারফৎ জানা গিয়েছে, প্রায় ৬ মাস আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিকের খুনে মূল অভিযুক্ত ছিল চিরঞ্জিত হালদার ওরফে চিরন। এরপর জেলে থাকাকালীনই মনিরুল নামে বাসন্তীর এক যুবকের সঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের পরিকল্পনা করেছিল সে। সেই যুবকই বিধায়ক পরেশরাম দাসকে ফোনে সবটা জানায়। এমনকি ভাইরাল হয় সেই অডিও-ও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এহেন পরিস্থিতিতে গত ১৮ মে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস নিজের খুনের চক্রান্তের অভিযোগ দায়ের করেন বারুইপুর জেলা পুলিশের এস পি সহ ক্যানিং থানার অন্যান্য আধিকারিকদের কাছে।

সোমবার, সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার চিরঞ্জিতকে আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন ক্যানিং-এর এসডিপিও দিবাকর দাস।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর