Home » শহরকে দূষণ মুক্ত রাখতে গাছ লাগানোর উদ্যোগ

শহরকে দূষণ মুক্ত রাখতে গাছ লাগানোর উদ্যোগ

সময় কলকাতা ডেস্ক: শহরকে দূষণ মুক্ত রাখতে কোচবিহারের বিভিন্ন প্রান্তে লাগানো হল নানা ধরনের গাছ । রবিবার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করা হয় কোচবিহার শহর জুড়ে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে যোগদান করে ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যান্য সদস্যরা। সংস্থার পক্ষ থেকে এদিন শহর জুড়ে মোট ৫০টি গাছ লাগানো হয় ওই এলাকায়।

সংস্থার সদস্য বিনয় দাস জানান, ‘এর আগে শুধুই শাল , সেগুনের মতন বিভিন্ন প্রজাতির গাছ দেখা যেত কোচবিহার জেলা জুড়ে। আর তখনই এই সংস্থার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিই এলাকায় এমন কিছু গাছ লাগানো উচিত যেসব গাছে ফল উৎপাদিত হয়। সেই জন্য আজ আমরা বিভিন্ন ফলের গাছ রোপন করলাম কোচবিহার শহর জুড়ে।’

পাশাপাশি ওই এলাকার একস্থানে লিচু গাছের আধিক্য থাকায় জায়গায় নাম রাখা হয় লিচুতলা। এদিন লিচুতলা এলাকায় ১২টি লিচু গাছের চারা রোপণ করা হয় সংস্থার পক্ষ থেকে ।

About Post Author