Home » “ভুল ভুলাইয়া ২” সাফল্যে,কি করলেন কার্তিক ?

“ভুল ভুলাইয়া ২” সাফল্যে,কি করলেন কার্তিক ?

সময় কলকাতা ডেস্ক : “পেয়ার পাঞ্চ নামা” দিয়ে বলিউডের যাত্রা শুরু। এরপর “আকাশ বাণী”,” কাঞ্চি”,” সোনু কে টিটুর ” মতন বিভিন্ন ছবিতে একের পর এক মনো মুগ্ধকর অভিনয় । ছবিগুলির মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন বটে। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া “ভুল ভুলাইয়া ২ ” ছবিতে তার অভিনয়ই যেন এই সব কিছুকে ছাপিয়ে গেল। ইতিমধ্যেই ছবিটি বক্স অফিসে প্রায় ১০০কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। যার পরেই নিজের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল কার্তিক আরিয়ান।

সূত্রের খবর ‘ভুল ভুলাইয়া ২ ’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক আরিয়ান । এতদিন প্রত্যেক ছবি পিছু তিনি ১৫-২০ কোটি টাকা করে নিতেন । এবার সেই পারিশ্রমিক বাড়িয়েই প্রত্যেক ছবি পিছু তিনি নেবেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

“ভুল ভুলাইয়া ২ ” ছবিতে বাংলা ভাষায় বেশ কিছু সংলাপ রয়েছে কার্তিকের গলায় । কিন্তু বাংলা ভাষা সঠিকভাবে বলতে জানতেন না কার্তিক । তাই সাহায্য নিয়েছিলেন বাংলার শিক্ষকের । সম্প্রতি এমন তথ্যও উঠে এসেছে সাংবাদিকদের কাছে ।

শনিবার পর্যন্ত ছবিটি ১১ কোটি ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। ইতিমধ্যেই ছবির আরেক সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা হয়ে গিয়েছে।

About Post Author