সময় কলকাতা ডেস্কঃ জমি জবরদখলের অভিযোগ উঠল অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে। বোলপুরের সুরুল এলাকায় জমি দখল করে তাঁর বাড়ি বানানো, এই অভিযোগ তোলে অপর্ণার দুই প্রতিবেশী। ইতিমধ্যেই বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তিরা। অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগই খারিজ করেছেন অপর্ণা।

সুরুল এলাকার বাসিন্দা অসিতবরণ সরকার ও দেবদুলাল সরকার নামে দুই ব্যক্তি অপর্ণার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁদের দু’শতক জমি দখল করে বা়ড়ি তৈরি করেছেন অভিনেত্রী অপর্ণা সেন। সম্প্রতি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে তাঁরা একটি নোটিস পেয়েছেন। তা থেকেই অসিতবরণ ও দেবদুলাল জানতে পারেন, ওই জমি নিজের নামে করানোর চেষ্টা করছেন অপর্ণা। এরপরই জমির কাগজপত্র নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দ্বারস্থ হন তাঁরা।
জমি দখলের অভিযোগের বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন ‘রাবিশ!’ সবাই জানে আমার বাবা প্রয়াত চিদানন্দ দাশগুপ্ত ৪০ বছর ধরে এই জমিতেই বসবাস করেছেন। সুতরাং, আমার আর নতুন করে কিছু বলার নেই। শ্রদ্ধেয় অমর্ত্যদাকেও এই ভাবে দোষারোপ করা হয়েছিল। বাজে লোকের কি অভাব আছে পৃথিবীতে?’ এদেরকে যত গুরুত্ব কম দেওয়া যাবে ততই ভালো।’

অন্যদিকে এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সঞ্জয় রায় বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি। তারপরেই সিদ্ধান্ত হবে, অপর্ণা সেন ওই জমি আদৌ রেকর্ড করতে পারবেন কি না।’
পাশাপাশি অভিযোগকারীর আইনজীবী সৈয়দ আবু ইলাহী মহম্মদ মুশাদী জানান, ‘আমরা অভিযোগ জানিয়েছি এবং সঠিক ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছি। সংশ্লিষ্ট সমস্ত কাগজ পত্র জমা দিয়েছি।‘


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র