সময় কলকাতা ডেস্কঃ ব্রুকলিন শহরের পর এবার ওকলার তুলসায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল চারজনের, আহত বেশ কয়েকজন। তুলসায় একটি মেডিকেল অফিস ভবনে রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে এক ব্যক্তি আচমকাই ঢুকে পড়ে। ভবনের মধ্যে ঢুকেই গুলি চালানো শুরু করে। এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়। কিছু মানুষ প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে দৌড়ে ভবন থেকে বের হয়ে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের,গুলি চালানোর পরে হামলাকারীও আত্মহত্যা করে বলে খবর।

ওকলা শহরের ডেপুটি চিফ এরিখ ডালগ্লিস জানান, পুলিশের সদর দপ্তরে বুধবার বিকেল ৪.৫২ মিনিটে একটি ফোন আসে । ফোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানান, মেডিকেল শপে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করে। হত্যাকারী সহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যে মেডিকেল ভবনে ঘটনাটি ঘটেছে সেখানে একাধিক ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল শপ ,অর্থোপেডিক সেন্টার রয়েছে । প্রতিনিয়ত বহু মানুষ ঔষধ কেনাকাটার পাশাপাশি চিকিৎসকের কাছে দেখাতে আসেন। স্বভাবতই বুধবারও বহু মানুষের সমাগম ঘটেছিল এই মেডিকেল এই ভবনে। সেন্ট ফ্রান্সিস হাসপাতালে ক্যাম্পাসের নাটালি মেডিকেল বিল্ডিং এর দ্বিতীয় তলাতেই ঘটেছে এ ঘটনা। হত্যাকারীর পরিচয় এখনও পুলিশ প্রকাশ্যে আনেনি।

প্রসঙ্গত, এর আগেও আমেরিকার একাধিক জায়গায় বর্ণ বিদ্বেষের কারণে প্রকাশ্যে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে একাধিক হত্যাকারী। আমেরিকায় আবার বন্দুকবাজের আক্রমণ। কয়েক মাস আগে ব্রুকলিন মেট্রো স্টেশনে হামলা চালিয়েছিল এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তার গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল প্রায় ৯ জন। ব্রুকলিন শহরের পর গুলি চলেছিল বাফেলো শহরের সুপার মার্কেটে । প্রকাশ্যে গুলি চালিয়ে ১০ জনকে খুন করেছিল ১৮ বছরের এক বন্দুকধারী যুবক। আমেরিকার বাফেলো শহরের সুপার মার্কেট, এমনিতেই সর্বদা মানুষের ভিড়ে জমজমাট থাকে। ১৫ই মে ২০২২ সেদিনও জমজমাট ছিল সুপারমার্কেটের অধিকাংশ দোকান। আচমকাই ১৮ বছর বয়সের এক শ্বেতাঙ্গ যুবক হাতে রাইফেল নিয়ে ঢুকে পরে মার্কেট চত্বরে। মূলত কৃষ্ণাঙ্গদের টার্গেট করেই গুলি চালাতে থাকে। গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ১৩ জন। যার মধ্যে ১১ জন কৃষ্ণাঙ্গ আর দুইজন শ্বেতাঙ্গ ছিল। এই গুলি চালানোর ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। বাফেলো শহরের পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল ওই যুবক নিজে যখন গুলি চালাচ্ছিল সেই সময় সম্পূর্ণ ঘটনাটি টুইচ নামে একটি ওটিটি প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং করা হয়েছে এবং লাইভ স্ট্রিমিং ওই যুবক নিজেই করেছে। আমেরিকার বিভিন্ন শহরে এর আগেও একাধিকবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশসহ বিশেষজ্ঞদের মত বর্ণবিদ্বেষের কারণেই গুলি চালিয়েছে যুবক। বুধবারের ওকলার ঘটনা বর্ণ বিদ্বেষের কারণেই ঘটেছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত