Home » বিশ্ববিখ্যাত ওটিটি সংস্থার নয়া নিয়মবিধি

বিশ্ববিখ্যাত ওটিটি সংস্থার নয়া নিয়মবিধি

সময় কলকাতা ডেস্কঃ বিশ্ববিখ্যাত ওটিটি সংস্থা নেটফ্লিক্স এর নয়া নিয়মবিধি। এবার থেকে আত্মীয়,বন্ধুবান্ধব বা বিশেষ মানুষটিকে নেটফ্লিক্স এর পাসওয়ার্ড ভাগ করলেই তার জন্য আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা। লক্ষাধিক গ্রাহক হারানোর পর ব্যবসায় বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েই এই সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়েছে সংস্থাটি। গত মে মাসে এই সংস্থার শেয়ার পড়ে গিয়েছিল ৩৯ শতাংশ। মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনই সব দেশে এই নিয়মবিধি চালু করা হয়নি। মূলত পেরু, চিলি এবং কোস্টা রিকার গ্রাহকদের উপর নেটফ্লিক্স প্রাথমিক ভাবে এই নিয়ম চালু করছে। আদৌ নয়া বিধি কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্যই এই তিন দেশকেই বেছে নিয়েছে সংস্থা।

প্রসঙ্গত, ভারতে পাসওয়ার্ড ভাগাভাগির জন্য আপাতত অতিরিক্ত টাকা নিতে শুরু করেনি নেটফ্লিক্স। বিশ্বজুড়ে এই নিয়ম চালু হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, অনেক নেটফ্লিক্স ব্যবহারকারী ‘সিঙ্গল ডিভাইস সাবস্ক্রিপশন’ নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করেন। জানা গিয়েছে, এই নয়া বিধি চালু হতেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এতে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে সংস্থা।

About Post Author