সময় কলকাতা ডেস্ক: আশঙ্কায় কি তবে সত্যি হতে চলেছে? ভারতে থাবা বসিয়েই দিল মাঙ্কি পক্স ? সদ্য এক শিশুর শরীরে একাধিক উপসর্গ ঘিরে এমনই প্রশ্ন উঠে আসছে। মাঙ্কিপক্স পরীক্ষার জন্য ৫ বছর বয়সী একটি শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা বছর পাঁচেকের ওই শিশু। তার শরীরের বিভিন্ন জায়গায় ব়্যাশ বেরিয়েছে। সেই সঙ্গে রয়েছে চুলকানি। এছাড়াআর কোনও সমস্যা নেই ওই শিশুর। সূত্র মারফত জানা গিয়েছে ওই শিশুর বিদেশ ভ্রমণের কোন ইতিহাস নেই। তবে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

জানা যাচ্ছে, মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণ ফ্লু-এর মতোই। এই রোগটি মূলত আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যায়। ইঁদুর বা ছোট প্রাণীর কামড় থেকে সংক্রমিত হয় মাঙ্কি পক্সে। সম্প্রতি, ইংল্যান্ডের এক ব্যক্তি আফ্রিকায় গিয়ে এই রোগে আক্রান্ত হন। পরবর্তীতে আমেরিকা, ইউরোপ, ব্রিটেনে ছড়িয়ে পড়ে এই রোগ। এমনকি হু-ও মাঙ্কি পক্সকে ঘিরে সতর্কতা জারি করেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর