Home » মর্মান্তিক! পিটিয়ে খুন বাঁকুড়ায়

মর্মান্তিক! পিটিয়ে খুন বাঁকুড়ায়

সময় কলকাতা ডেস্কঃ সাতসকালেই মর্মান্তিক ভাবে পিটিয়ে খুন এক ব্যক্তিকে। বাঁকুড়ার মেজিয়া থানার অন্তর্গত লালবাজার গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত ব্যক্তির নাম সরিফুল খান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সরিফুল খানের পরিবার পুরুলিয়া যাবার উদ্দেশ্যে একটি বেসরকারি বাসে ওঠে। সরিফুল খানের মেয়ে তাড়াতাড়ি বাসে উঠে গেলেও তার স্ত্রীয়ের উঠতে একটু দেরী হয়। তার জেরেই বাসের কন্ডাক্টরের সঙ্গে সরিফুল খানের বচসা শুরু হয়। স্ত্রী এবং মেয়েকে বাসে তুলে দিয়ে সরিফুল খান বাড়ি ফেরার পথেই বাঁধে বিপত্তি। পরিবারে অভিযোগ, সেই সময় তার ওপর চড়াও হয় হাবিবুল শেখ, শামিম শেখরা। এরপরই মারধোর শুরু হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলেই লুটিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে বছর ষাট এর সরিফুল খান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তরফে খবর যায় মেজিয়া থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

যদিও সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই একই পাড়ার বাসিন্দা বলেই দাবী স্থানীয়দের। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে পুরনো কোনো শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে মেজিয়া থানার পুলিশ।

About Post Author