সময় কলকাতা ডেস্ক : দ্ৰুতগতিতে চলতে থাকা এক বাইকে কোনও সংঘর্ষ ছাড়াই আগুন জ্বলে উঠে গাড়িটিকে নিমেষে ছাই করে দিল। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ঘটনা।
চলন্ত বাইকে আগুন লাগল কি করে? এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি মানুষ পাচ্ছেন না তাঁদের প্রশ্নের উত্তর। ডায়মন্ড হারবার থানার সরিষাহাট ১১৭ নম্বর জাতীয় সড়কের রবিবার রাতের ঘটনাটি রীতিমত সাড়া ফেলেছে।

সূত্রে প্রকাশ , ডায়মন্ড হারবার থানার মোহনপুরের এক যুবক বাইক চালিয়ে যাচ্ছিল। সেই সময় সরিষা হাট মোড়ের কাছে হঠাৎই তার বাইকে আগুন লেগে যায়। তড়িঘড়ি বাইক ফেলে চিৎকার-চেঁচামেচি শুরু করে ওই যুবক।এদিকে নিমেষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো বাইকটিকে । স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।কি ছিল গাড়িতে যে এভাবে আগুন লাগল? উত্তর মেলে নি প্রশ্নের। ঘটনাটি নিয়ে এখনও পুলিশি খোঁজখবরের কোনও খবর নেই।।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!