সময় কলকাতা ডেস্ক : আবার একটি ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার উত্তরাখণ্ডের দামতার যমুনোত্রী জাতীয় সড়কের কাছে,২৮ জন তীর্থযাত্রী বহনকারী একটি বাস একটি খাদে পড়ে গেলে ২৫ জনই নিহত হয়েছে। বাসটি যমুনোত্রীর দিকে যাচ্ছিল।বাসটি মধ্যপ্রদেশ থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল।পুলিশ ও এস ডি আর এফ টিমের উদ্ধার অভিযান চলছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।তিনি হিন্দিতে টুইট করেছেন, “উত্তরাখণ্ডে ভক্তদের বাস খাদে পড়ে যাওয়ার কথা শুনে খুবই খারাপ লাগছে। আমি এ বিষয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এনডিআরএফও শীঘ্রই সেখানে পৌঁছচ্ছে।”।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির