সমউ কলকাতা ডেস্কঃ রাস্তার দুপাশে সারিসারি দাঁড়িয়ে বহু পুরোনো শিরিষ গাছ। গাছেরও প্রাণ আছে। তাই আমরা বলি একটি গাছ একটি প্রাণ। অর্থাৎ গাছ থাকলে আমরা আছি নইলে আমাদের অস্তিত্ব সংকট।কিন্তু কোথাও কি দেখেছেন রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে থাকা শিরিষ গাছের কোন প্রাণ নেই। হ্যাঁ সেই রকমই ঘটনার সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের রাজ্য সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা শিরিষ গাছগুলি। ওই গাছগুলিকে দেখে অনায়াসেই বোঝা যায়, গাছগুলিতে আর প্রাণ নেই। কিন্তু, মৃত্যুর কারণ অজানা।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গাতে বনগাঁ পাঁচপোতা রাজ্য সড়কের ওপরে প্রায় ৩০ থেকে ৩৫ টি শিরিষ গাছ প্রায় নিরবে দাঁড়িয়ে রয়েছে। দিনে দিনে মৃত গাছগুলি ভেঙে পড়ার আশঙ্কায় দুর্ঘটনার আতঙ্ক ছড়াচ্ছে পথযাত্রীদের মধ্যে। এদিকে, রাজ্য সড়কের পাশেই ভারত-বাংলাদেশ সীমান্ত হওয়ায় রাস্তায় সর্বক্ষণ পাহারারত বিএসএফ জওয়ানরাও। একই সঙ্গে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদেরও। তাই দ্রুত গাছগুলি কেটে ফেলার আর্জি জানাচ্ছেন তাঁরা। কিন্তু, অভিযোগ, বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাদের দাবি, শীঘ্রই গাছগুলি কেটে নতুন গাছ লাগানো হোক।
এতগুলো গাছের কিভাবে মৃত্যু হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, পরিবেশপ্রেমীদের প্রাথমিক অনুমান, ছত্রাক ঘটিত রোগের কারণে গাছের মৃত্যু হয়েছে। পাশাপাশি, কাঠের চোরা কারবারিদের ষড়যন্ত্রও হতে পারে বলে অনুমান তাঁদের। পাশাপাশি ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান সমীর বিশ্বাস আশ্বাস দিয়েছেন গাছগুলি দ্রুত সরিয়ে ফেলা হবে।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল