সময় কলকাতা ডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মারণ ভাইরাস। প্রতিদিন ক্রমশ বাড়ছে সংক্রমণের সংখ্যা। যা নিয়ে রীতিমতো চিন্তায় স্বাস্থ্য মহল।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেশ অনেকটাই বেড়েছে। একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ২৪০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯৮ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩ জনের।
চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হারও। সুস্থতার হার কমে হয়েছে ৯৮.৭১ শতাংশ। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৩০১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন । এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন ১৯৪ কোটি ৫৯ লক্ষেরও বেশি মানুষ ।

দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমত ভয় ধরাচ্ছে। তবে এখনই নতুন করে কোনও রকম বিধিনিষেধ জারি করার কথা ভাবছে না সরকার।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?