সময় কলকাতা ডেস্কঃভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়ে থাকল ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার দর্শকরা। নিছক মজা করতে গিয়ে রক্তাক্ত হতে হল এক দর্শককে।ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার সেই হাড়হিম করা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ামাত্রই ভাইরাল হয়েছে ইতি মধ্যেই।
অন্যান্য দিনের মতন সেদিনও সব দর্শকদের সঙ্গে এক দর্শক দিব্যি ঘুরে ঘুরে দেখছিলেন চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখীদের খাঁচা গুলি। চিড়িয়াখানার মধ্যে বেশ ভালই সময় কাটছিল।বাধ সাধল শিম্পাঞ্জির খাচার সামনে এসে। শিম্পাঞ্জিটি খাঁচার ভিতরে একটু দূরে দাঁড়িয়ে ছিল। ওই দর্শকটির কি মনে হল, মজা করে তাঁর দুই হাত খাঁচার ভিতরে বাড়িয়ে দিয়ে শিম্পাঞ্জটিকে আলিঙ্গন করার চেষ্টা করতেই অতর্কিতে শিম্পাঞ্জিটি যুবকের গেঞ্জি ধরে টানাটানি শুরু করে দেয়। ওই দর্শকটিকে শিম্পাঞ্জির থেকে কবলমুক্ত করার চেষ্টা করেন আরও একজন।তবে তাতে কোন লাভ হয়নি। বরং ওই শিম্পাঞ্জিটি আরও রেগে গিয়ে ওই দর্শকের গেঞ্জি ছেড়ে হাত ধরে টানাটানি শুরু করে দেয়। শেষে টেনে হিঁচড়ে তাকে খাঁচার একেবারে সামনে নিয়ে আসে। এরপর ওই দর্শকের পা চেপে ধরে সে। তারপর নিমেষের মধ্যে একেবারে পায়ে কামড় দেয় শিম্পাঞ্জি।
ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার এই ভয়াবহ কাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সাড়া পরে যায়। যে দেখছেন, সেই ভয়ে কার্যত আঁতকে ওঠেন। শিম্পাঞ্জির এই রকম হিংস্র আচরণে অবাক প্রায় সকলেই।
উল্লেখ্য, এর আগেও জামাইকার চিড়িয়াখানায় এমনই বীভৎস ঘটনা ঘটে। ওই ঘটনার ভাইরাল ভিডিও অনুযায়ী, এক অত্যুৎসাহী যুবককে সিংহকে বিরক্ত করতে দেখা যায়। সটান পশুরাজের খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে দেন। এমনকী, সিংহের মাথায় হাত দিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পর তার মুখের কাছে হাত নিয়ে গিয়ে বিরক্ত করতেই আঙুল কামড়ে ধরে সিংহটি। শত চেষ্টার পরও তা ছাড়াতে পারেননি ওই যুবক। শেষপর্যন্ত বেশ কিছুক্ষণ টানা-হ্যাঁচড়ার পর হাতটি সিংহের মুখ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হন যুবক। কিন্তু ততক্ষণে গোটা আঙুল চিবিয়ে মাংস খেয়ে ফেলেছে সিংহটি।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে