Home » ঘোষিত হল দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হল দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ

সময় কলকাতা ডেস্কঃ  বেজে গেল দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দামামা।  জাতীয় নির্বাচন কমিশন দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল। ২০২২ শের ১৮ জুলাই আয়োজিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। আর ২১ শে জুলাই রাইসিনা হিলসে প্রবেশ ঘটবে ১৫ তম রাষ্ট্রপতির। দেশ পাবে নতুন একজন রাষ্ট্রপতিকে।। ২৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

 

বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার  জন্য বিশেষ কালির পেন ব্যবহার করা হবে। ভোট দেওয়ার জন্য, ক্রমিক সংখ্যা লেখা ১,২,৩ লিখে ৩টি পছন্দ জানাতে হবে ভোট দাতাদের।পছন্দের  প্রথমটি  না জানালে ভোট বাতিল বলে গণ্য হবে।

পাশাপাশি এই  নির্বাচন চলাকালীন কোনও হুইপও জারি করতে পারবে না রাজনৈতিক দলগুলি। সংসদ ভবনে ও বিধানসভায় ভোট হবে। নির্বাচনের সমস্ত দায়িত্বে থাকবেন  রাজ্যসভার মহাসচিব।করোনা প্রটোকল মেনেই ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আগামী ২৪ জুলাই মেয়াদ শেষ হচ্ছে। এর আগে ২০১৭ সালের ১৭ জুলাই হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩০ ভোটে পরাজিত করেছিলেন।

 

 

About Post Author