Home » উদ্বোধনের পরই ভেঙ্গে পড়ল সেতু, ১০ ফুট নিচে পড়ে গেলেন মেয়র ও তাঁর স্ত্রী

উদ্বোধনের পরই ভেঙ্গে পড়ল সেতু, ১০ ফুট নিচে পড়ে গেলেন মেয়র ও তাঁর স্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ বিশ্বের সব রাজনৈতিক নেতারাই যে কোন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তি প্রস্তর স্থাপন করতে খুবই পছন্দ করেন। কারন তাদের উদ্বোধন করা এই সব প্রকল্প গুলি তাদের নিজেদের শংসা বলে মনে করেন। কিন্তু সেই প্রকল্পে যদি গোড়ায় গলদ থেকে যায় তাহলে কি হয় তার জ্বলন্ত উদাহরন দেখা গেল মেক্সিকোর একটি শহরে। সেই শহরের মেয়র উদ্বোধন করতে গিয়েছিলেন একটি ফুটব্রিজ। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তাঁর  স্ত্রী, অন্যান্য আধিকারিক থেকে শুরু করে সাংবাদিকরাও।কিন্তু উদ্বোধন করার পরই ঘটল সেই অভাবনীয় ঘটনা।  মেয়র ও তাঁর স্ত্রী এবং সাংবাদিকরা সেই ফুটব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে গিয়ে পুরো ব্রিজটি হুড়মুড় করে ভেঙ্গে পড়ল।ব্যাস মেয়র সহ তাঁর স্ত্রী ্মেয়রের আধিকারিক ও উপস্থিত সাংবাদিকরা সঙ্গে সঙ্গে একেবারে পপাত ধরণী তল। একেবারে ১০ ফুট নীচে পড়ে গেলেন। মেয়র ব্যাথা ভুলে গিয়ে তাঁর অস্বস্তি কোথায় ঢাকবেন সেটাই খুঁজে পেলেন না। হাজার হোক তিনি ওই শহরের মেয়র বলে কথা। আর সেই তিনিই কিনা তাঁরই শিলান্যাস করা ফুটব্রিজ উদবধনেই ভেঙ্গে পড়ল?

যাই হোক এই ঘটনায় মেয়র সমেত আরও অনেকে অল্পবিস্তর আহত হন।আর এই অস্বস্তিকর ঘটনাটি ঘটেছে মেক্সিকোর কুয়ের্নাভ্যাকা শহরে। ওই দেশের রাজধানী শহর মেক্সিকো সিটির  দক্ষিণে অবস্থিত। এই কুয়ের্নাভ্যাকা শহরটি একটি পর্যটন স্থল।এই শহরটির ব্যাপক পরিকাঠামো গত উন্নয়ন করতে গিয়ে শহরটি দুষণে ভরে যায়। তাই চেষ্টা চলছিল  শহরটিকে দূষণ মুক্ত করে শহরের একটি নদীর অববাহিকার ওপর কাঠের তক্তা এবং লোহার শিকল দিয়ে ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছিল।

সেই ফুটব্রিজটি ভাঙ্গার ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ওই শহরের মেয়র হোসে লুইস উরিওস্তেগুই ও তাঁর স্ত্রী হাত ধরাধরি হেঁটে আসছেন আর তারপরই ভেঙ্গে পড়ছে ফুটব্রিজটি। প্রথমে দেখে মনে হচ্ছিল খুন শক্তপক্ত ব্রিজটি। কিন্তু মেয়র উদ্বোধন করে হেঁটে আসার পরই ঘটল সেই অঘটন।

About Post Author