সময় কলকাতা ডেস্ক: ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তাহলে কি আর আটকানো যাবে না চতুর্থ ঢেউ? গত একদিনে প্রায় ৮ হাজার ছাড়িয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। দেশের দৈনিক আক্রান্তের হার বাড়লেও এখনও নতুন করে কোনও বিধিনিষেধ জারি করে নি সরকার। তবে একাধিক রাজ্যে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানা গিয়েছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন। সক্রিয় রোগীর সংখ্যাও নেহাত কম নয়। বর্তমানে দেশে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৫১৩ জন। দৈনিক পজিটিভিটি রেট প্রায় ২.৩০ শতাংশ। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। মারণ ভাইরাসকে রুখতে সমানে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৭ লক্ষের বেশি মানুষ টিকা পেয়েছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত