সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫৭-আজকের দিনে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
১৮৫৭-লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন এদিন।
২০০২-যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক আজকের দিনে মিসাইল চুক্তি প্রত্যাহার করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিনঃ
১৯৬৫ – সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মনিন্দর সিং আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৯৪ – ভারতীয় মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী র জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৯৩১ – জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী কিতাসাতো শিবাসাবুরো আজকের দিনে প্রয়াত হন।
১৯৩২ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অপূর্ব সেন-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮৩ – বাঙালি রসায়ন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত এদিন প্রয়াত হন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ