সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

সয়াবিনের কাটলেট বানাতে যা যা লাগবেঃ
ভেজানো সয়াবিন-১০০ গ্রাম
আলু-মাঝারি মাপের ২ টি
গরম মশলা-১ চা চামচ
ধনেপাতা কুচি-২ টেবিল চামচ
গোল মরিচের গুঁড়ো-১ চা চামচ
তেল-১ কাপ
গাজর-২ টি মাঝারি মাপের গাজর কুচিয়ে রাখা
বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস-আধ কাপ
বেসন-২ টেবিল চামচ
রসুন-৪টি কুচিয়ে রাখা
হলুদ ও লবণ-পরিমাণ মতো

প্রণালীঃ
প্রথমেই দুটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর কুচিয়ে রাখা গাজর ও সিদ্ধ আলু একসঙ্গে মেখে নিন। এবার অপর একটি পাত্রে বেসন নিন। বেসনে জল ও লবণ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। একটি বড় পাত্রে ব্রেড ক্রাম্বস এবং তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভাল ভাবে মেশান। এবার পুরো মিশ্রণটি হাতের তালু দিয়ে কাটলেটের আকারে তৈরি করুন। কাটলেট গুলি একে একে বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন। বড় আকারের একটি কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে কাটলেট গুলি ডিপ ফ্রাই করে নেবেন। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের কাটলেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার