Home » স্ত্রীর সঙ্গে ঝামেলা, শ্বশুর বাড়িতে আগুন লাগালো জামাই

স্ত্রীর সঙ্গে ঝামেলা, শ্বশুর বাড়িতে আগুন লাগালো জামাই

জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতাঃ  নিজের ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে এবার শ্বশুর বাড়িতেও আগুন লাগাল জামাই বাবা জীবন।পুড়ল বাড়িতে থাকা যাবতীত জিনিস পত্র।তাদের পারিবারিক সূত্রের খবর,  বছর কয়েক  আগে বীরভূমের দক্ষিণ তিলপাড়া সংলগ্ন এলাকার সুস্মিতা বাদ্যকরের সঙ্গে বিয়ে হয় তিলপাড়া বিদেশি পাড়ার বাবু দাসের।

তবে বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে অশান্তি শুরু হলে গত পাঁচ বছর ধরে সুস্মিতা দাস অন্যত্র থাকা শুরু করে। পেট্রোল পাম্পের কাজ সহ বিভিন্ন জায়গায় কাজ করার পরিপ্রেক্ষিতে দুই মেয়েকে নিয়ে সুস্মিতা ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি তাঁর ভাই মারা যাওয়ার পর তিনি দক্ষিণপাড়ায় মায়ের কাছে এসে থাকা শুরু করেন।

এরইমধ্যে বৃহস্পতিবার রাতেই তার স্বামী বাবু দাস তার মায়ের বাড়িতে এসে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুন লাগানোর ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়িতে থাকা জিনিসপত্র এবং একটি মোটর বাইক। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত বাবু দাসকে তিলপাড়া থেকে আটক করেছে।

About Post Author