সময় কলকাতা ডেস্ক: ফের গ্রেফতার বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। বসিরহাট পুলিশ হাসনাবাদ থানার মুরারিশা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গাজীপুর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন, ভবানীপুর মডেল বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাবু মাস্টার । সেই সময় পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এর বেশ কয়েক মাস আগেও বারাসাতের কাজীপাড়া থেকে গ্রেফতার হয়েছিলেন বাবু মাস্টার। প্রায় এক মাস জেল খাটার পর ছাড়া পান তিনি। তার নিজের বাড়ি হাসনাবাদ থানা এলাকায় থাকতে শুরু করেন। বেশ কয়েকদিন ধরে এলাকায় সন্ত্রাস থেকে শুরু করে রাহাজানির মত অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একাধিক অস্ত্র মামলা, মারধর, এলাকায় সন্ত্রাসের আতঙ্ক তৈরি করার মত অভিযোগের ভিত্তিতে এদিন হাসনাবাদ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, সিপিএম নেতা গৌতম দেবের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি বাবু মাস্টারের।পরিবর্তনের সরকার আসতেই পরিবর্তিত হন ফিরোজ কামাল গাজি। এরপর তৃণমূলে তাঁর উত্থান হয় তরতর করে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে ফের ভোল বদল বাবু মাস্টারের। শুভেন্দু অধিকারীর সঙ্গে দল বদল করে বিজেপি নেতা হন তিনি। এই বাবু মাস্টারের বিরুদ্ধে বেশ কিছু খুন রাহাজানি তোলাবাজির মামলা রয়েছে। সদা হাস্য বাবু মাস্টারের বিরুদ্ধে নানান অভিযোগ করে এসেছে বিরোধীরা। কিন্তু বিরোধী শিবিরে নাম লেখানোর পর শাসকদলের রোষে পড়েছেন তিনি। কখনও তার উপর প্রাণঘাতি হামলা হয়েছে। তো কখনও তাঁকে যেতে হয়েছে জেলে। এদিন সেই বাবু মাস্টারকে গ্রেপ্তার করল পুলিশ।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর