সময় কলকাতা ডেস্ক: ক্রমশঃ ঊর্ধ্বমুখী করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা। ১৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে সেই সংখ্যা। পাশাপাশি, উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬৮ হাজার ১০৮। দেশের মধ্যে সবথেকে বেশি খারাপ পরিস্থিতির রয়েছে মহারাষ্ট্রে। চিন্তা বাড়াচ্ছে সে দেশের করোনা গ্রাফ।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারেরও বেশি মানুষ। মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন ২২২৫ জন এবং রাজধানীতে আক্রান্ত ১৭৯৭ জন। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?