সময় কলকাতা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশ জুড়ে জ্বলছে আগুন। সারা দেশ জুড়ে এই প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নেমেছে যুব সমাজের একটা অংশ। সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে এই রাজ্যেও সেই আঁচ এসে আছড়ে পড়েছে।
শুক্রবার, রাজ্যের বেশ কিছু জেলায় আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলাতে এখনও এর আঁচ না পড়লেও আগাম প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। প্রতিদিন যে হারে বাড়ছে আন্দোলনের আঁচ বাড়ছে সেই আঁচ যাতে বাঁকুড়ার উপর না পড়তে পারে তার জন্য মোকাবিলায় অতি তৎপর পুলিশ প্রশাসন।
অগ্নিপথ প্রকল্পের কারণে শহরে অশান্তি যাতে না ছড়ায় তার জন্য শনিবার সকাল থেকে বাঁকুড়া শহরে পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো। শহরে যে সমস্ত বাস ঢুকছে সেই সব বাসে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। স্টেশন চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন রাখা হয়েছে জল কামান। রাজ্য পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে কড়া নজরদারি চলছে বাঁকুড়া স্টেশন চত্বরে। বিক্ষোভ রুখতে রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী