সময় কলকাতা ডেস্ক: ফের অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনে সামিল বিশ্বভারতীর পড়ুয়ারা। সোমবার পড়ুয়ারা পরীক্ষা বয়কট করে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অগ্নিপথ প্রকল্প ঘিরে বিক্ষোভ এবং বন্যা পরিস্থিতির কারণে বহু পড়ুয়াই কলেজ ক্যাম্পাসে পৌঁছতে পারেনি। এছাড়াও করোনা পরিস্থিতির জন্য সিলেবাস শেষ করা যায়নি বলে দাবি করে পড়ুয়ারা।ফলে, অফলাইনে পরীক্ষা নিলে বহু পড়ুয়াই সমস্যায় পড়বে। এদিন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন পড়ুয়ারা।

করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর স্কুল, কলেজ ,বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর স্বাভাবিক পরিস্থিতি হতেই আবার পুরনো নিয়মেই খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠান খুললেও পড়াশুনা হয়েছে অনলাইনে, ফলে অফলাইনে পরীক্ষা বন্ধের দাবিতে বিশ্বভারতী বিদ্যালয়ে শুরু হয়েছিল আন্দোলন। এদিন, ফের অনলাইন পরীক্ষার দাবিতে সোচ্চার হল পড়ুয়ারা।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম