সময় কলকাতা ডেস্ক: লাগাতার বৃষ্টির কারণে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে ডুবে রয়েছে। একাধিক শহর জলমগ্ন। বন্যার জলের তোড়ে ভেসে গেছে বহু বাড়ি। বসতি ফসল সড়ক এবং জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার কারণে। বিপর্যস্ত জনজীবন।

আরও বেশি কয়েকটি জেলা বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর জল আরও বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও ভয়ঙ্কর হতে পারে। ইতিমধ্যেই সিলেট ও সুনামগঞ্জে প্রায় পুরো এলাকা বন্যার জলে ডুবে গিয়েছে। জলবন্দি মানুষকে উদ্ধার করতে নামানো হয়েছে সেনাবাহিনী।

দেশের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অধিনস্থ স্বাস্থ্য দপ্তর থেকে খোলা হয়েছে জরুরি অপারেশন কন্ট্রোল রুম। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে মোট ২৪ জনের। সাপের কামড়, বজ্রাঘাত এবং বন্যার কারণে ১৭ মে থেকে ২৩ শে জুনের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৬৮ জনের। একাধিক জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির। পাশাপাশি সরকার এবং বেসরকারি তরফ থেকে সাহায্য পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায়।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক