Home » কেন বাংলাদেশকে তিন বিঘা করিডর লিজ দিল ভারত?

কেন বাংলাদেশকে তিন বিঘা করিডর লিজ দিল ভারত?

সময় কলকাতা ডেস্ক: ১৯৯২ সালের ২৬ জুন বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের একটুকরো জমি তিন বিঘা করিডর বাংলাদেশকে লিজ দেয় ভারত। এর ফলে বাংলাদেশের এনক্লেভ ডাহাগ্রাম-অঙ্গারপোতা ব্যবহার করতে পারে ভারত। উল্লেখ্য, তিনবিঘা করিডোর হল ভারতের মালিকানাধীন তিন বিঘা জমির মধ্যে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি। এই তিনবিঘা করিডর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।

ভারত ভাগের সময় বাংলাদেশ তৎকালীন পূর্ববঙ্গে ভারতের ১০২টি এনক্লেভ চলে গিয়েছিল। বর্তমান যদিও এটি কমে হয়েছে ৭১ এনক্লেভ। ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী ও মুজিবুর রহমান একটি চুক্ত সই করেন এই এনক্লেভ সমস্যা দূর করার জন্য। এই চুক্তি অনুসারে ডাহাগ্রাম এবং অঙ্গারপোতা বাংলাদেশের কাছে রয়ে যায়। অপরদিকে ভারত কাছে রয়ে যায় দক্ষিণ বেরুবাড়ি। সেই সময় তিন বিঘা বাংলাদেশকে দেওয়া যায়নি, কারণ কিছু সংবিধানের সংশোধন দরকার ছিল। সেটাই দেরি হয়ে যায় ১৯৯২ এ। ঠিক হয় প্রতিদিন সাধারণের জন্য ৬ ঘণ্টা খোলা থাকবে এই জমি। ১৯৯৬ সালে সময় বেড়ে হয় ১২ ঘণ্টা। ২০১১ সাল থেকে ২৪ ঘণ্টার জন্য করিডর খুলে যায়।

২০১৫ সালে আবার একটি সংবিধান সংশোধন হয় এ ব্যাপারে, যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে এনক্লেভ বিনিময় করার কথা উল্লেখ করা যায়, নয়তো ভারতের সীমান্ত সঙ্কোচন হচ্ছিল।

 

About Post Author