সময় কলকাতা ডেস্কঃ একুশে জুলাই তৃণমূলের শহীদ সভার প্রস্তুতি হিসেবে খড়দহ রবীন্দ্রভবনে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং, বিধায়ক নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব ।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দমদম লোকসভার সাংসদ সৌগত রায় জানান, তৃণমূল মানে এই নয় কাউকে ফোন করলাম বাস এসে গেল ট্রাক এসে গেল। লড়াই করে মানুষ আনুন। পাড়ায় পাড়ায় মিটিং করুন । একই সঙ্গে তিনি কংগ্রেসকেও তোপ দেগে বলেন কংগ্রেস কিছু করবেনা।
আজকেই দেখলেন প্রিয়াঙ্কা চলে গেছে মারুরিতে। পরে দেখব রাহুল বান্ধবীর সাথে চলে গেছে ইংল্যান্ডে। এইভাবে রাজনীতি হয় না । ভারতবর্ষে বিজেপির সাথে লড়তে গেলে আমাদের সর্বসময় দিয়ে লড়তে হবে, কারণ ওরা ২৪/৭ পার্টি। তিনি জানান ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে । ওদের একটা নুপুর শর্মা দলের অনুমতি নিয়ে সাম্প্রদায়িক কথা বলেছে ।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?