Home » কমল করোনার দৈনিক সংক্রমণ

কমল করোনার দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক:  কমল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও ফের বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে বাড়ছে পজিটিভিটি রেট।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়েছেন ১৫,৯৪০ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪,২০০-র বেশি মানুষ। কেরল এবং রাজধানী দিল্লির অবস্থাও ভালো নয়। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৭৯। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২,৪২৫ জন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।

About Post Author