সময় কলকাতা ডেস্কঃ স্বস্তি! অনেকটা কমল দেশের দৈনিক করোনা দৈনিক সংক্রমণের সংখ্যা । তবে, এখনও ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। কেরলের অবস্থা ভালো নয়। তামিলনাড়ুর অবস্থা নতুন করে চিন্তা বাড়াচ্ছে।

তথ্য বলছে, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯২ হাজার ৫৭৬ জন। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে বেশি। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৭২ হাজার ৩৯৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৮ শতাংশ।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির