সময় কলকাতা ডেস্কঃ ফের কলকাতায় উঠতি মডেলের আত্মহত্যার চেষ্টা। তবে পুলিশের সাহায্যে প্রাণে বেঁচে যান ওই তরুণী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
জানা গিয়েছে, মুকুন্দপুরের একটি আবাসনে থাকতেন ওই তরুণী । আত্মহত্যার চেষ্টার আগে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ওই তরুণী। ওই পোস্টেই আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পোস্টে লেখেন, ‘আমি বেঁচে থাকার জন্য অনেক লড়াই করেছি। আমার পরিবার সব কিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই। বিদায়।’ এরপরই সোশ্যাল মিডিয়ার পোস্টটি ওই তরুণীর বন্ধুবান্ধবদের নজরে আসেতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় পূর্ব যাদবপুর থানায়। খবর পেয়ে পূর্ব যাদবপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখেন অচৈতন্য অবস্থায় ওই তরুণী পড়ে রয়েছে। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে বাইপাসের ধারে এক নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন ওই তরুণী। আপাতত ওই নার্সিংহোমেই তিনি ভর্তি রয়েছেন বলেই জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই উঠতি মডেল কালনার বাসিন্দা। তবে কর্মসূত্রে মুকুন্দপুরে থাকতেন। শুক্রবার কালনার বাড়িতে গেলে সেই সময় পরিবারের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হলে সে ফিরে আসেন মুকুন্দপুরের বাড়িতে। এরপরেই রাতে ওই ফেসবুক পোস্ট করেন। এমনকী সেই পোস্টে সবকিছুর জন্য পরিবারকেই দায়ী করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি