Home » কম তেল-মশলায় বানান সুস্বাদু মটন কষা

কম তেল-মশলায় বানান সুস্বাদু মটন কষা

সময় কলকাতা ডেস্ক: রবিবারের ছুটির দিনে মটন ছাড়া কিছু ভাবা যায় নাকি? অল্প তেল ও কম মশলা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ও লোভনীয় মটন কষা।

উপাদান

মটন
টক দই
তেজ পাতা
লবঙ্গ
এলাচ
দারচিনির টুকরো
লঙ্কা,হলুদ,
জিরের গুঁড়ো
সরষের তেল
পেঁয়াজ
রসুন
আদা
স্বাদ মত লবন

পদ্ধতি:

প্রথমে মাংসকে টক দই দিয়ে অন্তত ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। গ্যাসে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের লম্বা করে কাটা পেঁয়াজ ভেজে তুলে নিন।

তারপরে ওই তেলেই গোটা মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি অল্প ভেজে নিতে হবে। তারমধ্যে আদা, রসুন, পেঁপে এবং লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপরে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিতে হবে। তারপরে হালকা আঁচে মাংস কষিয়ে নিয়ে তাতে নুন,হলুদ এবং লঙ্কার, জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কব্জি ডুবিয়ে খান কম তেল মশলা যুক্ত সুস্বাদু মটন কষা।

About Post Author