Home » ফের ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস

ফের ভয় ধরাচ্ছে মারণ ভাইরাস

সময় কলকাতা ডেস্ক: নতুন করে করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে তামিলনাড়ু, মহারাষ্ট্রে। রাজধানী দিল্লি এবং কেরলের অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানে দৈনিক সংক্রমণ অনেকটা বেশি।

সোমবার অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশের পরিসংখ্যান বলছে, নতুন করে গত একদিনে করোনার কবলে পড়েছেন ১৭ হাজার ৭৩ জন। করোনাক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২১ জন। পাশাপাশি তীব্র গতিতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা নিয়ে রীতিমতো চিন্তায় চিকিৎসক মহল। সোমবারের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৯৪ হাজার। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ১৫,২০৮ জন। দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার ৬০৬। মৃত্যু হয়েছে মোট ৫,২৫০২০ জনের। মারণ ভাইরাসকে প্রতিহত করতে জোর গতিতে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত ১৯৭ কোটি ১১ লক্ষের বেশি মানুষ টিকা পেয়েছেন।

About Post Author