Home » আচমকাই পিএসির চেয়ারম্যান পদ থেকে মুকুলের ইস্তফা

আচমকাই পিএসির চেয়ারম্যান পদ থেকে মুকুলের ইস্তফা

সময় কলকাতা ডেস্কঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়।ফলে বড়োসড়ো বিতর্কের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
সোমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়েছেন মুকুল রায়।বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছে ইস্তফাপত্র ই-মেইলে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পরেই তৃণমূল শিবিরে দেখা যায় মুকুল রায়কে । আর এর পরেই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে । কৃষ্ণনগরের বিজেপির বিধায়ক মুকুল রায় তৃণমূল শিবিরে যাওয়ার পরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় তাঁকে, যেখানে বিরোধী দল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার প্রথা ,এই দাবি তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে তার বিধায়ক পদ খারিজের দাবির পাশাপাশি পিএসির চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায় কে সরানোর আবেদন জানান।

শুধু আবেদন নয় পাশাপাশি আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। জল যখন আদালত পর্যন্ত গড়ায় তখন আদালত নির্দেশ দেয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি খতিয়ে দেখার। বিষয়টি কি খতিয়ে দেখে বিধানসভার স্পিকার জানান মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। মুকুল রায় নিজেও বারবার জানিয়েছেন তিনি বিজেপিতেই রয়েছেন। যখন এই বিতর্ক চলছে তখন মুকুল রায় এক বিতর্কিত মন্তব্য করে বসেন যাহা তৃণমূল তাই বিজেপি। তখন থেকেই এই চর্চা আরো জোরদার হয় মুকুল রায় কোন শিবিরের।

তুমুল বিতর্কের মাঝেই আচমকাই পিএসির চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়ের ইস্তফা নিয়ে বিস্মিত অনেকেই। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে পরবর্তী পিএসির চেয়ারম্যান পদে কে? একাধিক নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা ।

About Post Author