Home » সকালের পাতে থাকুক কচুরি-আলুর দম 

সকালের পাতে থাকুক কচুরি-আলুর দম 

সময় কলকাতা ডেস্ক: সক্কাল সক্কাল বাঙালিদের পাতে কচুরি আর আলুর দম না পড়লে কি জলখাবারটা জমে? তাই সনাতনী বাঙালি জলখাবারের অন্যতম হিংয়ের কচুরি ও আলুর দম রেসিপি।

উপকরণ

• ময়দা- ৩ কাপ

• ছাতু- ১ কাপ

• আদাবাটা- ১/২ চা চামচ

• কাঁচা লঙ্কা বাটা- ১/২ চা চামচ

• ভাজামশলা (ধনে, জিরে, শুক্ষ্মলঙ্কা শুখনো খোলায় ভেজে গুঁড়ো)- ১/২চা চামচ

• চিনি- ১/২চা চামচ

• লবণ- ১/২চা চামচ

• হিং- ১ চা চামচ

• সাদা তেল

আলুর দমের জন্য

• আলু বড় টুকরো করে কাটা- ৫০০ গ্রাম

• আদা বাটা- ১ চা চামচ

• টমেটো বাটা- ১ কাপ

• কাঁচালঙ্কা বাটা- ১ চা চামচ

• হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

• লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ

• সর্ষের তেল- ২ চা চামচ

• কসুরি মেথি- ১/২ চা চামচ

• চিনি- ১/২চা চামচ

• গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ

• ঘি- ১ চা চামচ

• লবণ- স্বাদ মতো

পদ্ধতি

দুই চামচ সাদা তেল, হাফ চামচ চিনি আর পরিমানমত লবণ দিয়ে ময়দা মেখে আধঘন্টা রেখে দিন। এবার কচুরির পুর তৈরি করুন একটা বাটিতে ছাতু, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, ভাজামহলা, হিং, পরিমানমত লবণ আর হাফচামচ সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিন।

ময়দা থেকে লেচি কেটে ছাতুর পুর ভরে মুখ ভালো ভাবে মুরে লুচির আকারে বেলে ভেজে নিলেই তৈরি হিংয়ের কচুরি।

আলুর দমের জন্য আলু সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।কড়াইয়ে দুই চামচ তেল আর ঘি দিয়ে সিদ্ধ আলু ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে হিং ফোঁড়ন দিন, টমেটো বাটা, আদা বাটা দিয়ে একটু কশিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি পরিমানমত, লবণ দিয়ে কষিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে পরিমান মতো জল দিয়ে দিন। জল ফুটে গামাখা হয়ে আসলে নামানোর আগে কাসুরি মেথি আর গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আলুর দম।

About Post Author