Home » ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ,এখনও অধরা অভিযুক্ত

ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ,এখনও অধরা অভিযুক্ত

সময় কলকাতা ডেস্কঃ বারবার ধর্ষণের ঘটনা উঠে আসছে মালদায়। সোমবার রাতে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, হাত পা মুখ বেঁধে ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।পাশাপাশি টানা দীর্ঘসময় বেঁধে রেখে চলে যৌন নির্যাতন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরে। অভিযুক্ত যুবক পলাতক।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, রাতে শৌচকর্মের জন্যে ঘরের বাইরে বেরিয়েছিল ওই কিশোরী। সেই সময় ওই গ্রামেরই বাসিন্দা সুলতান আনসারি নামে এক যুবক তাঁকে পেছন থেকে জাপটে ধরে মুখে কাপড় গুঁজে দেয়। এরপর হাত পা মুখ বেঁধে তাঁকে তুলে নিয়ে যায় গ্রামের প্রান্তের একটি মাঠে। সেখানে হাত পা মুখ বাঁধা অবস্থায় যৌন নির্যাতন চালায় ওই যুবক। তারপর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যায় সুলতান। সেখানেও বারংবার তাঁকে ধর্ষণ করে ওই যুবক। এরপর ওই কিশোরীর চিৎকারে ছুটে আসে গ্রামের বাসিন্দারা। সেই সময় অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত সুলতান।

দশম শ্রেণির ওই নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। ইতিমধ্যেই পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাসি শুরু করেছে। বারবার মালদায় এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। উদ্বিগ্ন জেলা প্রশাসনও।

About Post Author