Home » হনুমান যখন ক্ষেপে যায়

হনুমান যখন ক্ষেপে যায়

সময় কলকাতা ডেস্ক : এক হনুমানের তান্ডবে জেরবার নবদ্বীপ এলাকা। আতঙ্ক,কখন আবার ঝাঁপিয়ে পড়বে খ্যাপা হনুমান। হনুমানটি ক্ষেপে গিয়ে কামড়ে আঁচড়ে দিচ্ছে মানুষদের । ভয়ে বাড়ি থেকে বেরোতেই সাহস পাচ্ছেন না এলাকার মানুষ।

নদীয়ার  নবদ্বীপ এলাকার বাসিন্দা কালিপদ দাস হনুমানের সাম্প্রতিক শিকার।প্রাচীন মায়াপুরের বাসিন্দা পেশায় কাঠুরে কালিপদ দাস।প্রতিদিনের মত তিনি কাজে বেরিয়েছিলেন । নবদ্বীপের সাত নম্বর ওয়ার্ডের বসাকপাড়া মোড় এলাকায় ক্ষ্যাপা হনুমানটি আচমকাই ঝাঁপিয়ে পড়ে ষাট বছরের কালিপদ দাসের ওপরে। হনুমানের কামড়ে ক্ষতবিক্ষত হন তিনি ।নবদ্বীপ শহরের বুকে পথচলতি মানুষের সামনেই ঘটে এই ঘটনা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে । হনুমানটিকে ধরতে তৎপর বনদপ্তরের কর্মীরা এখনও হনুমানটিকে পাকড়াও করতে পারে নি । হনুমান ভীতিতে আতঙ্কিত স্থানীয় মানুষ রাস্তাঘাটে যেতেই সাহস পাচ্ছেন না । তাঁরা তাকিয়ে আছেন প্রশাসনিক দপ্তর আর বনদপ্তরের তৎপরতার দিকে।।

 

About Post Author