Home » বিষাক্ত গ্যাস লিক হয়ে জর্ডনে মৃত্যু ১২ জনের

বিষাক্ত গ্যাস লিক হয়ে জর্ডনে মৃত্যু ১২ জনের

সময় কলকাতা ডেস্কঃ  বিষাক্ত গ্যাস লিক হয়ে জর্ডনে মৃত্যু হল ১২ জনের। জর্ডনের আকাবা বন্দরের ঘটনা। ক্রেনের সাহায্যে জাহাজে ক্লোরিন ট্যাংক তোলার কাজ চলছিল, সেই সময় আচমকাই একটি প্রমাণ আকৃতির ট্যাঙ্ক ক্রেনের লোহার হাত ফসকে পড়ে যায় নীচে! সঙ্গে সঙ্গে  বিষাক্ত হলুদ ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে জাহাজের সর্বত্র। জর্ডনের আকাবা শহরের লাগোয়া বন্দরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন মারা গিয়েছেন। একে একে জাহাজের বহু কর্মী অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে জাহাজের উপরেই। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ২৫০ জন। তাঁদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। অনেকই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জাহাজের আশেপাশের অঞ্চলে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।পাশাপাশি বন্দর সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ করে রাখারও পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি নিছকই দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কোন কারন রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন জর্ডনের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনে। একটি ট্যাঙ্কে ২৫ থেকে ৩০ টন ক্লোরিন গ্যাস ভরা ছিল। ফলে উপর থেকে ট্যাঙ্ক নীচে পড়তেই তা ফেটে গিয়ে ওই গ্যাস বেরিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজের ডেকে কর্মরত শ্রমিকদের শ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতেও দেখেছেন তাঁরা। ঘটনাটির ভিডিয়োট টুইটারেও ছড়িয়ে পড়ে।



About Post Author