Home » রথযাত্রা উপলক্ষে নতুন দু-জোড়া ট্রেন

রথযাত্রা উপলক্ষে নতুন দু-জোড়া ট্রেন

সায়ন মোদক, সময় কলকাতা : প্রায় গত দু-বছর ধরে অতিমারির কারণে বিভিন্ন অনুষ্ঠান স্থগিত ছিল। রথযাত্রাও পালন হয় নি সেই ভাবে। পরিস্থিতি ফের স্বাভাবিক হতেই নদীয়ার মায়াপুর ইস্কন সহ বিভিন্ন এলাকায় রথযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠানের তোড়জোড় চলছে। এবছর রথযাত্রা উৎসব উপলক্ষে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে দুটি স্পেশাল EMU লোকাল ট্রেন দিচ্ছে রেল। যা চলবে ১ লা জুলাই থেকে ৯ ই জুলাই পর্যন্ত।

প্রথমটি সকাল ৮ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০ টা ৩৫মিনিটে পৌছবে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। পরেরটি সকাল ৯টা ৫০মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে  ১২টা বেজে ৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে পৌঁছাবে । ফেরার পথে বিকেল ০৬ টা ৫০ এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়বে এবং ৯টা ১৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে । পরের ট্রেনটি রাত ১১টায় কৃষ্ণনগর থেকে ছাড়বে এবং রাত ১ টা ৩৫ এ শিয়ালদহে পৌঁছাবে । যাত্রাপথে সমস্ত স্টেশনে দাঁড়াবে এই দুটি ট্রেন।

About Post Author