Home » প্লাস্টিক বর্জন অভিযানে নেমে বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ

প্লাস্টিক বর্জন অভিযানে নেমে বাজেয়াপ্ত কয়েক কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ

শ্যাম বিশ্বাস, বসিরহাট,সময় কলকাতাঃ প্লাস্টিক বর্জনে অভিযানের নামলো বসিরহাট পৌরসভা। টাকি রোড ইটিন্ডা রোড সহ বসিরহাট পৌরসভা ও বসিরহাট জেলা পুলিশ  ২৩ টি ওয়ার্ডের বিভিন্ন গলিতে বড় বড় হোর্ডিং লাগিয়ে প্লাস্টিক বর্জন এর নির্দেশিকা জারি করেছে। কেউ ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে তাকে জরিমানা দিতে হবে। এবার বাজারগুলিতেও অভিযান শুরু করলো পৌরসভার পাঁচটি প্রতিনিধিদল। বসিরহাটের জনবহুল বাজার পুরাতন বাজার, ভ্যাবলা বাজার, নতুন বাজার, হকার্স মার্কেট, রেজিস্ট্রি অফিস ওষুধের দোকান, কলেজপাড়া সহ একাধিক বাজারে সাতসকালে হাজির হয় পৌর আধিকারিকরা।

একদিকে মাছের বাজার অন্যদিকে সবজি বাজার একাধিক বাজারে অভিযান চালানো হয়। কেউ যদি গোপনে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে তার ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা এবং তার বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী সব রকম ব্যবস্থা করবে পৌরসভা। আজ বাজেয়াপ্ত করা হয় কয়েক কুইন্টাল ক্যারি ব্যাগ। এবার বাদ যাবে না মনিহারি থেকে ঔষধের দোকান। সব জায়গা অভিযান চালানো হবে। এবার রাজ্য সরকার পরিবেশ দূষণ রুখতে কোমর বেঁধে নেমেছে তা বলাই বাহুল্য।

কোন রকম ভাবে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। এই অভিযানে বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বসিরহাট পৌরসভার বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতনতার বার্তা দিয়েছেন।

বসিরহাট হাই স্কুলের শিক্ষক শিঞ্চন বন্দ্যোপাধ্যায়  বলেন বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রক্ষা করতে আগামী প্রজন্মকে সুস্থ রাখার জন্য এই নির্দেশ সর্বস্তরের মানুষের মানা উচিত।

আজকের অভিযানে বসিরহাট পৌরসভা ও পুলিশ মিলে গোডাউন সিল করে কুড়িজনকে হাতেনাতে পাকড়াও করে ফাইন করেছে।

About Post Author