সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা। দায় কার? কিভাবে সচেতন হবে মানুষ? রয়েছে সুরাহা। রথের দিন বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রায় ৭ জনেরও বেশি মানুষের। আহত হয়েছেন বেশ কয়েকজন। কেউ রথ উপলক্ষ্যে ঘুরতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন, কেউ আবার নিত্যদিনের কাজ করতে গিয়েই বজ্রাঘাতে মৃ্ত্যু হয়েছে। জেলায় জেলায় উৎসবের মুখেই শোকে কাতর হল মৃতদের পরিবার।
পশ্চিম মেদিনীপুর
বজ্রঘাতে মৃত্যু হয়েছে এক নাবালক সহ ২ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে ৬ টি গবাদি পশুরও। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকায়। জানা গিয়েছে, শালবনীর ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বাহার কলা বেড়িয়াগ্রামের এক নাবালক বছরের এক নাবালক গরু চড়াতে মাঠে গিয়েছিল। হঠাৎই শুরু হয় বৃষ্টি, সঙ্গে বজ্রপাতও। মাঠ থেকে উঠে আসার আগেই বজ্রাঘাতে মৃত্যু হয় ১০ বছর বয়সী নাবালকের। নজরে আসতেই তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। অন্যদিকে, একইভাবে গবাদি পশু চড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় বছর কলসীভাঙা গ্রামের এক মহিলা আমিনা বিবি সহ ৬ টি ছাগলের।
পূর্ব মেদিনীপুর
এদিকে, দিঘায় ঘুরতে গিয়ে বজ্রাঘাতে মৃ্ত্যু হয় দুই পর্যটকের। মৃতরা হলেন শুগম পাল এবং শুভজিৎ পাল। দুজনেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। শুক্রবার বিকেলে বন্ধু-বান্ধবদের সঙ্গে স্নান করতে নেমেছিলেন, ঠিক সেই সময়ই বাজ পড়ে।

পুরুলিয়া
পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকায় শুক্রবার দুপুরে বজ্রাঘাতের ঘটনায় মৃত্যু হয় এক কিশোরী-সহ মোট ৪ জন মহিলার। আহত হন আরও ৩ জন মহিলা।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?