সময় কলকাতা ডেস্কঃ ফের খবরের শিরোনামে ভাটপাড়া। ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ইমারতি ব্যবসায়ী সালাউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর বাঁকড়া মহল এলাকায় বাড়ির সামনে চার-পাঁচ জন দুষ্কৃতী চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া ও জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়।

জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ বাইকে চড়ে এসে তিনজন যুবক সালাউদ্দিন আনসারির সঙ্গে কথা বলছিল। একসঙ্গে ধূমপানও করে তারা। তবে মুহূর্তের মধ্যেই গুলি চলার শব্দ পান স্থানীয়রা। গুলির শব্দ শুনতে পাওয়ার পর ঘটনাস্থলে দৌড়ে যান সকলে। তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন সালাউদ্দিন আনসারি নামে ওই যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা পলাতক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশ নাকি, ব্যবসায়িক শত্রুতা, কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ