সময় কলকাতা ডেস্কঃ আজ স্বামী বিবেকানন্দের ১২০ তম প্রয়াণ দিবস। ১৯০২ সালের ৪ জুলাই আজকের দিনেই মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের। তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরকালই মানুষের মনে থাকবে তাঁর অমর বাণী। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেনস্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। তিনিই প্রথম দর্শন এবং যোগচর্চার মাহাত্ম্য পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন। বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনও করেছিলেন তিনি।
পরাধীন ভারতে হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছিলেন তিনি। ১৮৯৩ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে তাঁর বক্তৃতা মাধ্যমে বার্তা জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছিল। গোটা বিশ্বে হিন্দুধর্ম ও দর্শন প্রচার করে যুবশক্তির নিদর্শন স্থাপনকারী এই সন্ন্যাসী দেহ রাখেন মাত্র ৩৯ বছর বয়সে। দেখে নেওয়া যাক, তাঁর কিছু প্রেরণামূলক বাণী, যা পরিবর্তন করতে পারে আপনার জীবন,
• কিছু প্রার্থনা কোরো না বা এড়িয়ে যেও না। যা এসেছে তাকেই গ্রহণ কর।
• কারও নিন্দা কোরো না। যদি কাউকে সাহায্য করার ক্ষমতা থাকে, তবে কর। যদি না পার, হাতজোড় কর, আশীর্বাদ কর, সকলকে নিজেদের পথ খুঁজে নিতে দাও।
• তোমাকে অন্তঃস্থল থেকে বড় হতে হবে। কেউ কিছু শেখাতে পারে না, কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। নিজের আত্মার থেকে বড় আর শিক্ষক নেই।
• আত্মার পক্ষে কোনও কিছু অসম্ভব নয়। যে তা মনে করে সে সর্বশ্রেষ্ঠ ধর্মবিরোধী। পৃথিবীতে পাপ বলে যদি কিছু থাকে, তবে আসল পাপ হল দুর্বলতা, নিজেকে বা অন্যকে দুর্বল ভাবা।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা