সময় কলকাতা ডেস্কঃ বালির তৃণমূল কংগ্রেস নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়। এবার তপন দত্ত হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে হত্যা মামলার তদন্ত সিবিআই গ্রহণ করার পরেই নতুন করে ফের এফআইআর দায়ের করা হয়।
২০১১ সালের মে মাসে খুন হন বালির তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত। বালিতে বেআইনিভাবে জলাভূমি ভরাট করার অভিযোগ তুলে আন্দোলন গড়ার পরেই খুন হন তিনি। এরপরই তদন্তে নামে সিআইডি। ২০১১ সালের ৩০ আগস্ট মামলার প্রথম চার্জশিট পেশ করে সিআইডি। সেই চার্জশিটে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক তৃণমূল নেতার। তবে, পরে অনেকেই মুক্তি পেয়ে যান। শেষে চলতি বছরের ৯ জুন হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই।

উল্লেখ্য, ৯ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নামে সিবিআই। সোমবার অর্থাৎ আজ ফের নতুন করে এফআইআর দায়ের করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এই তৎপরতায় খুশি নিহত তপন দত্তর স্ত্রী প্রতিমাদেবী। তাঁর আশা, এবার খুব তাড়াতাড়ি তার স্বামীর আসল খুনিরা ধরা পড়বে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী