সময় কলকাতা ডেস্ক: সমবায় সমিতি থেকে দীর্ঘদিন ধরে অমিল প্রাপ্য টাকা। প্রতিবাদে সমিতির জায়গা দখল করল সমিতির গ্রাহক থেকে শুরু করে এজেন্ট এবং কর্মীরা। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি সংলগ্ন এলাকার ঘটনা।
দীর্ঘ ৫ বছর ধরে কৃষি উন্নয়ন সমিতি থেকে মিলছে না প্রাপ্য টাকা। এদিকে গ্রাহকেরা বারবার টাকা চাওয়ার কারণে বাড়ি ছেড়ে পালিয়ে ঘুরতে হচ্ছে এজেন্টদের। শেষে বাধ্য হয়ে গ্রাহক এবং এজেন্টরা সমবায় সমিতির জায়গা দখল করার সিদ্ধান্ত নেয়। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি সংলগ্ন এলাকার ঘটনা। সোমবার এজেন্ট এবং গ্রাহকরা মিলে বাঁশের বেড়া দিয়ে মল্লিকশোভা সমবায় কৃষি উন্নয়ন সমিতির জমি দখল নেয়। অভিযোগ একটাই, প্রাপ্য টাকা অমিল।

উল্লেখ্য, ১৯৬১ সালের ৩০ মার্চ মল্লিকশোভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি গঠিত হয়। প্রথম দিকে বিনা পারিশ্রমিকেই কাজ করতেন এজেন্টরা। তবে, তাঁরা কাজের বিনিময়ে টাকা পেতেন। কিন্তু অভিযোগ, ২০১৭ সাল থেকে সমিতির নতুন বোর্ড গঠনের পর থেকেই পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকেরা। ধীরে ধীরে বেড়েছে পাওনার অঙ্কও। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্নভাবে আলোচনা করেও কোনও সুরাহা মেলেনি। এদিকে গ্রাহকেরা নিজেদের প্রাপ্য টাকার জন্য ক্রমাগত জোর দিচ্ছেন। প্রতিবাদে এজেন্ট, গ্রাহক এবং কর্মীরা একজোট হয়ে সমিতির জায়গা দখল করতে নামে। যদিও, অভিযোগগুলি মেনে নিয়েছেন সমবায় সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট সোফিয়ার রহমান। এখন দেখার, কবে মেলে সুরাহা।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার